Recent Updates RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ছন্দহীন কাব্য সমাহার 5:25 pm on March 11, 2011 Permalink | Reply  

    মাথা পুরা আওলা!!

     
  • ছন্দহীন কাব্য সমাহার 6:30 pm on June 16, 2010 Permalink | Reply
    Tags: তুমি-আমি যখন আঁধারের হারাই   

    রাত্রি মানেই আঁধারের গল্প
    তোমার শরীরে তাপমাত্রার ওঠা নামা
    থার্মোমিটারে ব্যর্থতার কান্না
    বৃষ্টিপাত বহুদিন হয়নি এ শহরে
    ঊষার আলো চোখে মাতাল
    স্বাদ জাগায় না আর
    তবু অপেক্ষা আমার-
    কোন এক রাতে
    আবার অসভ্য হবো তোমার সাথে
    আমি বর্ণান্ধ তোমার শরীরে
    পোশাকের রঙ দেখি নাই কোন দিন ।
    আবার কোন এক রাত
    পবিত্রতা নিয়ে যখন হাজির হয়
    তোমাকেও দেখি দেবীর পবিত্রতায়।

    আমি পাতকী’র মত
    তখনও তোমায় বর্ণহীনতা নিয়ে দেখি ।
    ক্ষমা করি না কখনও তোমায়
    এমনকি নিজেকেও-
    তোমার নোনা তৃষ্ণা সমুদ্রকে চিরকালই
    কলসে ভরেছে দরিদ্রতার গল্পে-
    প্রতিদিনই বেড়ে যায় মুদ্রাস্ফীতি
    তোমার দৈহিক অর্থনীতিতে –
    আর আমি পাতকী থেকে একটু একটু করে
    নিজেকে গড়ে তুলি পিশাচের ভুমিকা নিয়ে।

     
  • ছন্দহীন কাব্য সমাহার 9:08 pm on April 27, 2010 Permalink | Reply  

    হয়তো ভালবাসাই ডুবে মরে!! 

    হয়তো অভিমানে বেড়ে যায় ভালবাসার গভীরতা

    এভাবে যদি আরো অভিমান জমে পলির স্তরে স্তরে

    উর্বর থেকে উর্বরতর  হয় তবে প্রেমের জমিন।

    তবুও অভিমান যদি রয় অপেক্ষায় শতত নিশ্বাসে

    অনুরাগের কাব্য রচনায় যদি বীজ শুকিয়ে আসে?!

    মানি না তবে অভিমানে বেড়ে যায় ভালবাসার গভীরতা

    অথবা হয়তো বাড়ে!

    কিন্তু দীর্ঘ অভিমানে বেড়ে যাওয়া গভীরতায়

    হয়তো ভালবাসাই ডুবে মরে।।

     
  • ছন্দহীন কাব্য সমাহার 11:00 pm on April 26, 2010 Permalink | Reply  

    তবে জেগে ওঠো কবি! 

    কেউ যদি কাঁদে অভিমানে

    গড়িয়ে যদি পড়ে দু’টি ফোটা অশ্রু কপল বেয়ে

    জেনো,তাতে বেড়ে যায় ঋণ ভালোবাসার কাছে;

    সাড়াহীন রাখো যদি তখনো হৃদয়ের সকল বেগ

    পাষাণ বেদীতে যদি নিজেকে গড়ে তুলো নিঃচল মূর্ত্তিতে-

    তবে কবিতারা পাবে তোমার উড়বার স্বাধীনতা, ভিন্ন রূপে..

    তবে জেগে ওঠো কবি!

    আজ আর এই অবেলায় ভালবাসার অবকাশ নেই একেবারে..

    - ————–

    সাগর ভাইকে উৎসর্গ করে..

     
  • ছন্দহীন কাব্য সমাহার 4:42 am on April 26, 2010 Permalink | Reply  

    একটি অতীত দীর্ঘশ্বাস এর স্মৃতিচারণ 

    প্রতীক্ষায় আছি-

    যদিও জানি এ গাঁয়ের বাতাসে বিরহের ছোঁয়া

    লাগলে তা আর

    প্রণয়ের আবর্তনে ফিরে আসে না কোনদিন;

    প্রতীক্ষায় আছি-

    যদিও জানি অসম্ভবকে ঠেলে

    তুমিও আর ফিরতে পারবে না আর কোনদিন।

    তবুও প্রতীক্ষায় আছি-

    হয়তো বা নতুন কোন রূপে

    অথবা মৃত্যুর মুখোশে, ঠিকই আসবে একদিন।।

    ২৭/০৪/০৭

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
সংশোধন
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel
Follow

Get every new post delivered to your Inbox.